কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থিদের জয়

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট শাহ আজিজুল হক সভাপতি ও অ্যাডভোকেট সহিদুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বুধবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে ১৩টি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ১ জন সদস্য পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন: সহ-সভাপতি- শামছুন্নাহার কাজল ও আলহাজ্ব মতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক- মিহির কুমার সাহা টিংকু ও শেখ শহিদুল ইসলাম হুমায়ুন।