আজকের রাশিফল
প্রকাশ : ০৭ মার্চ ২০১৪, ১৯:১৯
আজ ২৪ ফাল্গুন, ১৪২০ বঙ্গাব্দ এবং ৬ জমা: আউয়াল ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-০৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ: নেপচুন ও শনি। আপনার শুভসংখ্যা: ৭ ও ৮। শুভবার: শনি ও সোমবার। শুভরত্ন: এমিথিস্ট ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি: জীবনের প্রতি সিরিয়াস। আপনার কর্তব্য অনুভূতি প্রখর। আপনি প্রিয়জনদের প্রতি বিশ্বস্ত। আপনার আবেগ, রোমান্টিকতা ও হূদয়ের উষ্ণতা একটা কঠিন বহিরাবরণের নিচে চাপা পড়তে পারে। জীবনে সাফল্য আসবে ঠিকই, তবে তার জন্য আপনাকে অনেক মূল্য দিতে হবে। আপনার আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে অনেক বাধা আসবে। ভুল বোঝাবুঝি ও অপবাদের সম্মুখীন হতে হবে আপনাকে। দৃঢ় ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ই আপনাকে সাফল্যে ভূষিত করবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রসায়নবিদ অটোহান, শিক্ষাবিদ মিখাইল ফসটার, কথাশিল্পী নাজমুল আলম, আইনজীবী আব্দুস সাত্তার তালুকদার। লি রেড গ্রেড। মার্কিন মুদ্রাকর ফ্রেডরিক গুডি, রসায়নবিদ এওয়ার্ড কেলভিন ক্যানডেল।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। সেবামূলক কাজে প্রশংসিত হতে পারেন। ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ সফর হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রবাসী আপনজনদের কুশল বার্তা পেতে পারেন ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ দাম্পত্য পরিবেশ ভালো নাও থাকতে পারে। সামান্য কারণে ভুল বুঝাবুঝি হতে পারে। প্রবল মানসিক চাপে ভুগতে পারেন। আজ কোনো কাজে ঝুঁকি নেয়া ঠিক হবে না। পরকীয়া সম্পর্ক এড়িয়ে চলুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ ব্যবসায়িক দিক ভালো। বিক্রয় বাণিজ্যে লাভবান হতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। মিথ্যা বদনাম সম্পর্কে সতর্ক থাকুন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ ব্যবসায়িক দিক ভালো নাও যেতে পারে। প্রকাশনা ব্যবসায় সতর্কভাবে লেনদেন করুন। সৃজনশীল কাজে সুনাম ও সাফল্য পেতে পারেন। কবি সাহিত্যিকদের জন্য সময় অনুকূল থাকবে। প্রতিবেশীর সাথে কোনো সমস্যা দেখা দিতে পারে। কোনো ধরনের ঝুঁকি নেয়া ঠিক হবে না।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ কোনো সংবাদে বিচলিত বোধ করতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ব্যবসায়িক ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে। যোগ্যতাসম্পন্নদের চাকরির প্রচেষ্টা সফল হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হবে। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো কারণে মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। শেষ পর্যন্ত সামলে উঠতে পারবেন। অসুস্থ মাতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। অনুকূল সময়ের সুযোগ নেয়ার চেষ্টা করুন। অপ্রত্যাশিত প্রাপ্তি যোগ আছে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। পরিবারের কারোর জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করুন। সীমা লংঘন না করলেই ভালো করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ ব্যবসায়িক দিক ভালো যাবে। পারিবারিক ব্যাপারে চিন্তিত হতে পারেন। দাম্পত্য শান্তি বজায় থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। হঠাত্ শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সর্তকতা অবলম্বন করুন। পাওনা টাকা আদায় হতে পারে। চঞ্চলতা পরিহার করুন। মন অবসাদগ্রস্ত হতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ বাড়িতে কারো অসুস্থতায় দুশ্চিন্তা হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। ভাইবোনদের কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। রোমান্স শুভ নয়।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। তবে শ্রম সার্থক হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। লেনদেনে সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ আর্থিক দিক ভালো যাবে না। আর্থিকভাবে কোনো কাজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আবেগপ্রবণ না হলেই ভালো করবেন। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। পারিবারিক ব্যবসায় কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।