প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : ইসলাম ও নৈতিকশিক্ষা

আকাইদ-বিশ্বাস প্রশ্ন:আল্লাহ তায়ালা সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমাদের কী কী করা জরুরি ? উত্তর:আল্লাহ সর্ম্পকে জানা ও ইমান আনার জন্য সবার আগে আমাদের প্রয়োজন তাঁর অস্তিত্ব সম্পর্কে জানা । আল্লাহ তায়ালা আছেন এই ইমান আমাদের রাখতে হলে অবশ্যই তাঁর অস্তিত্ব সর্ম্পকে জানতে হবে । সাথে সাথে জানতে হবে আল্লাহ তায়ালার গুণাবলি সর্ম্পকে। তাহলে আমরা পূর্ণ ধারণা পাবো আল্লাহ তায়ালার জাত ও সিফাত সম্পর্কে। ফলে আল্লাহ সম্পর্কে আমাদের ইমানি শক্তি আরো বেড়ে যাবে । আল্লাহ এক । তাঁর কোনো শরিক নেই । আল্লাহ সবকিছু দেখেন , শোনেন এবং সর্ব বিষয়ে খবর রাখেন । এই বিশ্বাসের ওপর আমাদের দৃঢ় থাকতে হবে। আল্লাহর গুণাবলি সম্পর্কে সার্বিক জ্ঞান থাকলে ইসলামের পথে চলা সহজতর হয়ে যায়। আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার সঠিক পথ সম্পর্কে জানতে হবে । আল্লাহর পছন্দনীয় কাজগুলো করতে হবে । আর যে কাজগুলো আল্লাহ অপছন্দ করেন তা থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহর বিধান জানার জন্য কুরআন মাজিদ পড়তে হবে। বুঝতে হবে। আদেশগুলো পালন করতে হবে। নিষেধ থেকে দূরে থাকতে হবে। কুরআনের আলোকে জীবন গড়তে হবে। আর তার ইচ্ছা বিরোধী পথে চলার পরিণাম এবং তাঁর আদেশ মেনে চলার পুরস্কার সর্ম্পকে জানতে হবে। আমাদের আরো কবর, কেয়ামত , হাশর, মিজান, জান্নাত ও জাহান্নাম সম্পর্কে জানতে হবে এবং এর প্রতি ইমান থাকতে হবে।। প্রশ্ন: মুমিন কাকে বলে ? ইমানের ফল কী? উত্তর: মুমিনের পরিচয়:যে ব্যক্তি আল্লাহর একত্ব , তাঁর গুণাবলি , তাঁর বিধান এবং তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। বিশুদ্ধ আকিদা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না। মুমিন ব্যক্তি অন্তরে যে বিশ্বাস পোষণ করে , ভাষায় ঠিক তাই প্রকাশ করে , কর্মে তার প্রতিফলন ঘটায়। ইমানের ফল:ইমানের ফল হলো মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা । ইমানদার ব্যক্তি সবসময় আল্লাহর আদেশের প্রতি অনুগত থাকে । তার যাবতীয় নিষেধ থেকে নিজেকে বিরত রাখে । তার অন্তর সবসময় আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য নিয়োজিত থাকে। প্রশ্ন: সারা বিশ্বের পালনর্কতা কে? তাঁর লালন পালনের একটি বর্ণনা দাও। উত্তর:সারা বিশ্বের পালনর্কতা একমাকত্র আল্লাহ তায়ালা । আমাদের চারপাশে গাছপালা , পশুপাখি , জীবজন্তু এগুলোকে তিনি খাদ্য , পানি ও আলো বাতাস দিয়ে লালন পালন করেন । তিনি তার নেয়ামতসমূহ দিয়ে সৃষ্টি জগেক লালন পালন করেন । সকল জীবজন্তু , পশুপাখি , তৃণলতা ও গাছপালা খাদ্য গ্রহণ করে বেেঁচ থাকে। অথচ সবার খাদ্য এক রকম নয়। আমরা ভাত, মাছ,গোশত ও ফলমূল খাই। পশুপাখি খায় ঘাস,পোকামাকড় ইত্যাদি। গাছপালার মুখ নেই। গাছপালা এসব কিছু খেতে পারে না। তারা মাটি থেকে শিকড় দিয়ে পানি শুষে নেয়। যার যার অবস্থানে থেকে খাদ্য গ্রহণ করে জীবনধারন করতে পারে আল্লাহ তার সুন্দর ব্যবস্থা তৈরি করে রেখেছেন। শ্বাস প্রশ্বাস ছাড়া কোনো জীব বাচঁতে পারে না। শ্বাস ফেলার সময় আমরা এক প্রকার বিষাক্ত বায়ু বের করি। যার নাম কার্বন ডাই অক্সাইড । গাছ এই বায়ু গ্রহণ করে খাদ্য তৈরির উপাদান হিসেবে। আর আমাদের জন্য ছাড়ে অক্সিজেন। কী অদ্ভূত তার সৃষ্টি রহস্য। আমাদের জন্য যা বিষ , গাছপালার জন্য তা খাদ্য তৈরির উপাদান। গাছপালার মাধ্যমে আমরা অক্সিজেন পাই, ফলমূল ও খাদ্য পাই। পানি ছাড়া কোনো জীব বেেঁচ থাকতে পারে না। করুণাময় আল্লাহ পানিচক্রের মাধ্যমে আমাদের প্রতিনিয়ত বিশুদ্ধ পানির জোগান দিয়ে চলেছেন । এ পানি বৃষ্টি , নদী-নালা ,সাগর ও মহাসাগর সবই আল্লাহর দান। তার নিয়ামত লাভ করেই আমরা বেেঁচ আছি। তিনিই এভাবেই সারা বিশ্বকে লালন পালন করছেন । সূরা হূদের ৬ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন,‘ভূপৃষ্ঠে যত প্রাণী আছে সকলের খাদ্য দানের দায়িত্ব আল্লাহ তায়ালার।’ গত ১ মার্চ অনুশীলন পাতায় প্রকাশিত প্রাথমিক সমাপনী পরীক্ষার বাংলা বিষয়ের হোমওয়ার্ক মূল্যায়নে কানিজ ফাতেমা গার্লস্ স্কুলের, ৫ম শ্রেণির ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উক্ত পরীক্ষায় তারা প্রত্যেকে ভালো নম্বর পেয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলো। তানজিলা খানম, নাবিলা আলী, সুমাইয়া আক্তার, সুরাইয়া সুলতানা, মাহিমা ইসলাম মিম, সাথী আক্তার, সাদিয়া রহমান, আহসানা তাসনিম, সুমাইয়া আক্তার (২), হাবিবা আক্তার, মিম আক্তার, বৃষ্টি আক্তার, সুমাইয়া আক্তার (৩), লিমা আক্তার, লিমা আক্তার (২), সুমনা ইসলাম নদী, লতিফা আক্তার, লাবণী আক্তার, লিজা আক্তার, হাবিবা আক্তার ঊর্মি, মিতু আক্তার, ছাইমা আক্তার, প্রীতি আক্তার, জাকিয়া আক্তার মিতু, রিতা আক্তার, আশালতা আক্তার, খাদিজা আক্তার, বিপাশা হায়াত, সুমাইয়া ইসলাম (জিনিয়া), রুক্তি আক্তার, সাথী আক্তার (২), কাজল ইসলাম, আফরিন আক্তার, সুমাইয়া আক্তার (৪), সাদিয়া আক্তার। ৃমূল্যায়ন করেছেন শিক্ষক খোরশেদ আলম আকন্দ