জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : বিজ্ঞান
জ্যোতি ভূষন বিশ্বাস, প্রভাষক,পদার্থবিদ্যা রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
প্রকাশ : ০৭ মার্চ ২০১৪, ১৯:২৩
ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
অনুধাবনমূলক :
২১। স্থলজ উদ্ভিদ প্রথমে কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে?
ক) অভিস্রবণ খ) ব্যাপন
গ) প্রস্বেদন ঘ) ইমবাইবিশন
উ:ঘ
২২। ব্যাপনকারী পদার্থের অণু-পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে কী সৃষ্টি হয়?
ক) তাপমাত্রা খ) চাপ
গ) ঘনত্ব ঘ) আপেক্ষিক তাপ
উ:খ
২৩। কোন প্রক্রিয়ার প্রভাবে শীতকালে গাছের সবুজ পাতা ঝরে যায়?
ক) ব্যাপন খ) অভিস্রবণ
গ) খনিজ লবণ শোষণ ঘ) প্রস্বেদন
উ:ঘ
২৪। নিচের কোনটি পত্ররন্ধ্রের সবচেয়ে কাছাকাছি থাকে?
ক) বহিঃত্বকীয় কোষ খ) অন্তঃত্বকীয় কোষ
গ) রক্ষীকোষ ঘ) লেটিসেল
উ:গ
২৫। নিচের কোনটি কাণ্ডকে সতেজ ও খাড়া রাখতে সাহায্য করে?
ক) বিবর্ধন খ) অভিস্রবণ
গ) রস অবনমন ঘ) রসস্ফীতি
উ:খ
২৬। দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একত্রে মিশ্রিত হলে কী সংঘটিত হয়?
ক) ব্যাপন খ) প্রস্বেদন গ) প্রস্রবণ ঘ) নিরুদন
উ:ক
২৭। স্থলজ উদ্ভিদ কী দ্বারা মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে?
ক) কোষ সৃষ্টিকারী অঞ্চল খ) মূলত্র অঞ্চল
গ) এককোষী মূলরোম ঘ) মূলের পশ্চাত্ ভাগ।
উ:গ
২৮। বিভিন্ন প্রয়োজনীয় লবণ উদ্ভিদ দেহে কী অবস্থায় জীবকোষে প্রবেশ করে?
ক) অপরিবর্তিত অবস্থায় খ) কঠিন অবস্থায়
গ) আয়নীয় অবস্থায় ঘ) দ্রবীভূত অবস্থায়।
উ:ঘ
২৯। উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় কী গ্রহণ করে?
ক) কার্বন-ডাই অক্সাইড খ) অক্সিজেন
গ) নাইট্রোজেন ঘ) হাইড্রোজেন
উ:ক
৩০। নিচের কোন ক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়া ঘটে?
ক) ঘনত্বের ভিন্নতা খ) তাপমাত্রার স্থিরতা
গ) ঘনত্ব সমান হওয়া ঘ) চাপের পরিবর্তন হওয়া।
উ:ক
প্রয়োগমূলক :
৩১। নিচের কোনটি ব্যাপন প্রক্রিয়াকে নির্দেশ করে?
ক) তুঁতে পানিতে দ্রবীভূত হওয়া
খ) কিসমিসের পানি শোষণ
গ) গাছের পানি শোষণ
ঘ) মূলরোম দ্বারা পানি শোষণ
উ:ক
৩২। উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত পানি কী কাজে ব্যবহূত হয়?
ক) অভিস্রবণ খ) সক্রিয় শোষণ
গ) নিষ্ক্রিয় শোষণ ঘ) বিপাক
উ:ঘ
৩৩। উদ্ভিদ মাটিতে দ্রবীভূত খনিজ লবণকে কীভাবে শোষণ করে?
ক) আয়ন হিসাবে খ) অণু হিসাবে
গ) পরমাণু হিসাবে ঘ) যৌগ
উ:ক
৩৪। শুকনো কিসমিস পানিতে ডুবালে কী ঘটে?
ক) কিসমিসের ভিতরের দ্রবণ বাইরে আসে। খ) পানি কিসমিসে প্রবেশ করে।
গ) পানি ও কিসমিসে দ্রবের আদান প্রদান ঘটে
ঘ) কিসমিসের অবস্থা অপরিবর্তিত থাকে।
উ:খ
৩৫। প্রস্বেদন পরীক্ষার জন্য গাছকে কোথায় রাখতে হয়?
ক) অন্ধকারে খ) ছায়াযুক্ত স্থানে
গ) সূর্যের আলোতে ঘ) বৃষ্টিতে
উ:গ
৩৬। প্রস্বেদন প্রক্রিয়ার ফলে উদ্ভিদ নিচের কোনটি থেকে মুক্ত হয়?
ক) অতিরিক্ত জলীয় বায়ু খ) তাপমাত্রা
গ) বাষ্পচাপ ঘ) অতিরিক্ত পানি চাপ
উ:ঘ
৩৭। ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়ায় সম্মিলিত জল নিচের কোনটি?
ক) সালোক সংশ্লেষণ খ) শোষণ
গ) আস্রাবণ ঘ) প্রস্বেদন
উ:খ
৩৮। উদ্ভিদে কোষ রসের ঘনত্ব বৃদ্ধি নিচের কোনটি সহায়িকা?
ক) অভিস্রবণের খ) অন্ত-অভিস্রবণের
গ) ব্যাপনের ঘ) প্রস্বেদনের
উ:খ
৩৯। উদ্ভিদের খাদ্য প্রস্তুত ও সরবরাহের ক্ষেত্রে নীচের কোন ক্রমটি সঠিক?
ক) মূলকাণ্ডশাখাপাতা
খ) মূলকাণ্ডশাখা
গ) মূলপাতাশাখাকাণ্ড
ঘ) পাতাশাখাকাণ্ডমূল
উ:গ
৪০। নীচের কোনটির মাধ্যমে উদ্ভিদ দেহ রসের ঊর্ধ্বমুখী পরিবহন করে?
ক) জাইলেম খ) ফ্লোয়েম
গ) ভাজক কলা ঘ) স্থায়ী কলা
উ:ক