এইচএসসি পরীক্ষার পৌরনীতি প্রথমপত্র

সময়: ২ঘণ্টা ১০মিনিট পূর্ণমান: ৬০ [দ্র: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করো এবং যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাও।] ১। নিচের উদ্দীপকটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: নরসিংদী জেলার উয়ারী বটেশ্বর গ্রামে আবিষ্কৃত হয়েছে প্রায় আড়াই হাজার বছরের পুরোনো নগরসভ্যতা। এখানে পাওয়া গেছে পাথরের দূর্গ নগরী, বন্দর, রাস্তা, পার্শ্বরাস্তা, পোড়ামাটির ফলক, পাথরের পুঁথি, মুদ্রা ভাণ্ডারসহ উপমহাদেশের ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা, যা আমাদের সমৃদ্ধ নগর জীবনের কথা মনে করিয়ে দেয়। নগর, নাগরিক বা নাগরিকতা সম্পর্কিত পদ্ধতিগত আলোচনার সূত্রপাত হয় প্রাচীন গ্রিসে। বর্তমানে নাগরিকতা একটি নির্দিষ্ট সভ্যতা বা স্থানীয় বিষয়ে সীমাবদ্ধ নয় বরং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত। নাগরিকতার এই স্থানিয়, জাতীয় বা আন্ত্মর্জাতিক বিষয় থেকে শুরু করে নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যতসহ নাগরিকতা সংক্রান্ত সকল বিষয় সম্পর্কে আলোচনা একটি অধ্যায়ন শাস্ত্রের অন্তর্ভূক্ত। ক) পৌরনীতি কীসের মাধ্যমে ভবিষ্যত্ সম্পর্কে আলোকপাত করে? ১ খ) পৌরনীতিকে নাগরিকতা সংক্রান্ত বিজ্ঞান বলা হয় কেন? ২ গ) উয়ারী বটেশ্বর গ্রামে আবিষ্কৃত নগর সভ্যতা কোন বিষয় সংক্রান্ত ধারণা লাভে তোমাকে সহায়তা করেছে এবং কীভাবে? ৩ ঘ) উদ্দীপকের অধ্যায়ন শাস্ত্রটিকে কি নগর ও নাগরিকের চলমান দলিল বলা যাবে? বিশ্লেষণ করো। ৪ ২। নিচের উদ্দীপকটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: আতিকদের বাড়ি নির্মাণের সময় অনেক শ্রমিকের প্রয়োজন দেখা দেয়। অনেক শ্রমিককে এক জায়গায় জড়ো হতে দেখে সারিবদ্ধভাবে তাদের দাঁড়িয়ে থাকা, কোথাও কাজে গেলে মালিকের পক্ষের আচরণে রাগ করলেও তা প্রশমিত করা, কাজে কোন ধরনের ফাঁকি না দেওয়ার মতো বিষয়গুলো আতিককে মুগ্ধ করে। আতিক শ্রমজীবি মানুষদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। ক) সমাজের স্থায়িত্ব কতদিন? ১ খ) সামাজিক পরিবর্তনে সংস্কার ও বিপ্লবের ভূমিকা কী? ২ গ) উদ্দীপকে গণতান্ত্রিক সমাজের সর্বজন স্বীকৃত কোন উপাদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ৩ ঘ) ‘উদ্দীপকে প্রকাশিত উপাদান গণতান্ত্রিক সমাজ মূল্যবোধের স্বরূপ হিসেবে যথেষ্ট নয়।’ — উক্তিটি বিশ্লেষণ কর। ৪ ৩। নিচের উদ্দীপকটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: ফরিদ-ফাতেমা দম্পতি প্রায় দশ বছর যাবত্ যুক্তরাজ্যে বসবাস করছে। সেখানে তাদের মেয়ে ফারিহার জন্ম হয়। বর্তমানে ফারিহা যুক্তরাজ্যে তার মা-বাবার তুলনায় বেশি সুবিধা লাভ করছে। কিন্তু তার মা-বাবা অনেক সুযোগ-সুবিধা থেকেই বঞ্চিত। এজন্য তারা বর্তমানে নাগরিকত্বের জন্য যুক্তরাজ্য সরকারের কাছে আবেদন করেছে। ক) নাগরিকতা অর্জনের স্বাভাবিক পদ্ধতি উল্লেখ কর। ১ খ) জন্মসূত্রে নাগরিকতা বলতে কী বুঝায়? ২ গ) ফাতেমা ও ফরিদ কিভাবে যুক্তরাজ্যের নাগরিকতা অর্জন করতে পারবেন? ৩ ঘ) ‘মা-বাবার তুলনায় ফারিহা যুক্তরাজ্যে বেশি সুবিধা লাভ করে’। - এর কারণ বিশ্লেষণ কর। ৪ ৪। নিচের উদ্দীপকটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: রিফাত সপ্তম শ্রেণীর ছাত্র। সে তার কাকার কাছে শুনেছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সার্বভৌমত্ব রাষ্ট্রের একটি চরম ক্ষমতা। রিফাত স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের সকল সুবিধাদি ভোগ করে থাকে। রিফাত বিশ্বাস করে যে, জনগনের কল্যাণ সাধনই রাষ্ট্রের উদ্দেশ্য। ক) সমাজতন্ত্রের চুড়ান্ত পর্যায় কোনটি? ১ খ) কল্যাণমূলক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কী? ২ গ) রিফাত কিভাবে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে তা ব্যাখ্যা কর। ৩ ঘ) “জনগণের সার্বিক কল্যাণ সাধনই রাষ্ট্রের উদ্দেশ্য” — উক্তিটির তাত্পর্য ব্যাখ্যা কর। ৪ ৫। । নিচের ছকটি লক্ষ কর এবং সংশিস্নষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: ক. কে নিজেকে “ঈশ্বরের বরপুত্র” মনে করতেন? ১ খ. রাষ্ট্রের উত্পত্তিতে ধর্মের ভূমিকা ব্যাখ্যা কর। ২ গ. ছকে “?” চিহ্ন দ্বারা রাষ্ট্রের উত্পত্তি সংক্রান্ত কোন মতবাদকে বুঝানো হয়েছে? এর উপাদান হিসাবে রাজনৈতিক সচেতনতা কিভাবে রাষ্ট্র গঠনে সহায়তা করে ব্যাখ্যা কর। ৩ ঘ. রাষ্ট্রের উত্পত্তি সংক্রান্ত “?” চিহ্নিত মতবাদকে সর্বাধিক গ্রহণযোগ্য মতবাদ বলা যায় কিনা তা বিশ্লেষণ কর। ৪ ৬। নিচের উদ্দীপকটি পড় এবং সংশিস্নষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: সবুজের বাবা একজন রাজনৈতিক নেতা। একদিন সবুজ তাঁর কাছে রাজনৈতিক দল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন যে, আধুনিক শাসন ব্যবস্থা মূলত দলীয় শাসনব্যবস্থা। এ কারণে বর্তমানে রাজনৈতিক দলের গুরম্নত্ব বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এরপর তিনি ছেলেকে রাজনৈতিক দলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সম্পর্কে বুঝিয়ে দেন। এক পর্যায়ে সবুজ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন যে, মূলত নিজস্ব শ্রেণীস্বার্থ রক্ষার্থেই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদ্ভব। তাই রাজনৈতিক দলের সাথে এর পার্থক্য রয়েছে। ক) ম্যাকাইভার প্রদত্ত রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। ১ খ) উপদল বলতে কী বুঝ? ২ গ) সবুজের বাবার ভাষ্যমতে চাপ সৃষ্টিকারী কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করে থাকে? ৩ ঘ) রাজনৈতিক দলের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর। ৪ ৭। নিচের উদ্দীপকটি পড় এবং সংশিস্নষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে মি. করিম সাহেব তার ভাষণের এক পর্যায়ে বলেন, আমরা বাঙালি জাতি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের জাতি সত্তার আত্মপ্রকাশ ঘটে। বিভিন্ন আন্দোলন-সংগ্রামের পথ অতিক্রম করে ১৯৭১ সালে বাঙালি জাতীয়তাবাদ চূড়ান্ত পরিনতি লাভ করে। করিম সাহেবের বক্তব্য পর্যালোচনা করতে গিয়ে আনিস সিদ্দিকী বলেন, জাতীয়তাবাদ বিকাশে ভাষা একমাত্র উপাদান নয়। (ক) ‘Nation’ শব্দের বাংলা প্রতিশব্দ কী? ১ (খ) জাতি গঠনে ভাষাকে গুরুত্বপূর্ন উপাদান মনে করা হয় কেন? ২ (গ) মি. করিম সাহেবের বক্তব্য পর্যালোচনা করে বাঙালি জাতীয়তাবাদ বিকাশের উপাদানসমূহ উপস্থাপন কর। ৩ (ঘ) আনিস সিদ্দিকীর পর্যালোচনার যৌক্তিকতা বিচার কর। ৪ ৮। নিচের উদ্দীপকটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: রাজিবদের শ্রেণি শিক্ষক আমজাদ সাহেব রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একজন পণ্ডিত ব্যক্তি। তিনি রাজনীতি সচেতন। পাভেলরা রাজনীতি বিষয়ে কোন আলোচনা করতে চায় না। আমজাদ সাহেব তাদের বললেন, রাজনীতি একটি দেশের প্রাণ। সুস্থ রাজনৈতিক চর্চা হলো রাজনীতির প্রাণ। আমাদের দেশে বিভিন্ন কারণে সবসময় রাজনৈতিক চর্চা উদার ও পরিচ্ছন্ন নয়। এজন্যেই তোমরা রাজনীতি পছন্দ করো না। তোমাদের মতামত অর্থাত্ জনমতের প্রভাবে রাজনৈতিক ক্রিয়া ইতিবাচক হয়ে উঠতে বাধ্য। রাজিব ও তার বন্ধুদের লক্ষ করে তিনি বলেন, তোমরা রাজনীতি সম্পর্কে উদাসীন না হয়ে সত্যিকারের রাজনৈতিক চর্চার বিকাশে কাজ করো। তাতেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। ক) রাজনৈতিক সংস্কৃতি কী? ১ খ) রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য তুলে ধরো। ২ গ) উদ্দীপকের আমজাদ সাহেব রাজনৈতিক চর্চা বলতে কোন বিষয়টিকে বোঝাতে চেয়েছেন? এ বিষয়টির সাথে জনমতের সম্পর্ক ব্যাখ্যা করো। ৩ ঘ) দেশ, জাতী ও গণতন্ত্র বিকাশে রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে আমজাদ সাহেবের বক্তব্যের কার্যকারিতা মূল্যায়ন করো। ৪ ৯। নিচের উদ্দীপকটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: লতার বাবা দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা বা সার্ক- এর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। লতা মনে করে, আটটি স্বাধীন দেশের সমন্বয়ে গঠিত এ সংস্থাটি নিশ্চয়ই একটি বড় রাষ্ট্র। কিন্তু লতার বাবা তার এ ভুল ধারণাটি ভেঙে দেন। তিনি মেয়েকে বলেন, সার্ক কোন রাষ্ট্র নয়। এটি একটি সংস্থা মাত্র। রাষ্ট্র এবং সংস্থার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। সংঘ রাষ্ট্রের মধ্যে কিংবা বাইরে যেখানেই অবস্থান করুক না কেন সংঘ রাষ্ট্রের ওপর প্রভাব বিস্তার করে। ক. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? ১ খ. ওপেক (OPEC) কোন ধরনের সংস্থা বর্ণনা দাও। ২ গ. লতার ধারনা অনুযায়ী সার্ককে রাষ্ট্র বলা যাবে না কেন? ব্যাখ্যা কর। ৩ ঘ. লতার বাবা সংস্থা এবং রাষ্ট্রের মধ্যে কোন ধরনের পার্থক্য নিরূপন করেছেন? বিস্তারিত লেখ। ৪