গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০৭ মার্চ ২০১৪, ১৯:৩৪
আমেরিকার অন্যতম সেরা গল্পকার, কবি ও কার্টুনিস্ট থিওডোর সিউস জিসেল বা ড. সিউসের লেখার কদর বড়দের মাঝে যেমন আছে ঠিক তেমনি শিশুতোষ লেখালেখি ও আঁঁকাআঁঁকির কারণে তিনি সমান জনপ্রিয় শিশুদের মাঝেও। আর শিশুদের কাছে নানা সময়ে জনপ্রিয়তা লাভ করা ড. সিউসের গল্পগুলোর মধ্যে অন্যতম গল্প ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’-এর আদলেই এবার গিনেজ রেকর্ড গড়েছে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের হাইল্যান্ড পার্কে অবস্থিত আর্মস্ট্রং এলিমেন্টারি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা। ড. সিউসের বইয়ে বর্ণিত ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’ এর মতো করে বানানো টুপি পড়ে একসাথে সবচেয়ে বেশি মানুষের সমবেত হবার রেকর্ড গড়তে সেদিন হাজির হয়েছিলো সর্বমোট ৭২৬ জন অংশগ্রহণকারী যেটি এর আগে নিউ ইয়র্কে গড়া ২৮১ জনের একসাথে এ জাতীয় টুপি পড়ার রেকর্ডটি ভেঙে দেয়।