জোকস
প্রকাশ : ০৭ মার্চ ২০১৪, ১৯:৩৫
শিক্ষক :বলতো হাবলু, সত্যিই যদি কোনোদিন টাইমমেশিন আবিষ্কার হয় তাহলে আমাদের কী সুবিধা হবে।
হাবলু :স্যার, অনেক সুবিধাই হয়তো হবে। তবে সবচেয়ে বড় সুবিধা যেটা হবে তাহলো আমরা চাইলেই আমাদের গতকালকের না করা কাজ বা হোমওয়ার্ক টাইমমেশিনে করে যেয়ে করে আসতে পারব। আর বর্তমানের কাজও আলসেমী করে রেখে দেওয়া চলবে!
মা জিজ্ঞেস করছে শিশুকে,
:‘খাবার শেষে মুখ ধুয়েছ?’
:‘মুখ ধুতে হবে কেন, মা? তুমি কি নোংরা খাবার খেতে দিয়েছিলে?’
এত্ত ভুলোমন ইভানভের! ছাতা কিনতে না কিনতে তা হারিয়ে ফেলে। জন্মদিনে বন্ধুরা তাকে একটি ছাতা উপহার দিল। ছাতাটির হাতলে তারা একটি ধাতব নোটিশ সেঁটে দিল :‘এই ছাতা কেউ খুঁজে পেলে ফেরত দেওয়ার প্রয়োজন নেই। এর পরিবর্তে নিম্নোক্ত ঠিকানায় ৫০ রুবল পাঠিয়ে দিলে বাধিত হব।’
এক সপ্তাহের মধ্যে ইভানভ তার ছাতা হারিয়ে ফেলল। পরবর্তী ছয় মাসে ইভানভের ঠিকানায় এল সবমিলিয়ে পাঁচ শ রুবল।
এক সাহিত্য আসরে বান্তা সিংকে এক সাহিত্যবোদ্ধা প্রশ্ন করলেন—
:শেকসপিয়ার পড়েছো কখনও কিংবা ডিকেন্স?
বান্তা :না, কারা লিখেছে এগুলো?