রাজশাহীর বাসুদেবপুর ইউপি’র উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী জয়ী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান বেবি (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আতাউর রহমান তরিকুল মারা যাওয়ায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়।