ইসরাইল যাচ্ছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা
প্রকাশ : ০৭ মার্চ ২০১৪, ২১:২৪
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস আগামী মে মাসে ইসরাইল সফর করবেন। এ সফরে তিনি জেরুজালেমের সাথে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনায় আমেরিকার একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
হোয়াইট হাউসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামার সাক্ষাতের দু’দিন পর এ সফরের কথা জানানো হলো। দুই নেতার বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুনরায় মতপার্থক্য দেখা দেয়। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন-ইসরাইল পরামর্শক গ্রুপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে সুসান রাইসকে ইসরাইল সফরের কথা বলেন।’