সিরিয়ায় ফের নির্বাচনের প্রস্তুতি

সিরিয়ায় তিন বছরের সংঘাত, গৃহযুদ্ধের ধ্বংসযজ্ঞ আর মানুষজনের পালাতে থাকার মধ্যে নতুন করে পুনর্নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।— বিডিনিউজ সিরিয়ার সরকার বিরোধী, বিদ্রোহী যোদ্ধা এমনকি পশ্চিমারা আসাদের পদত্যাগ দাবি করে আসছে। আসাদ এ দাবি উপেক্ষা করে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর ঘোষণা এখনো না দিলেও রাজধানী দামেস্কের সরকার নিয়ন্ত্রিত অংশগুলোতে তার প্রার্থিতা নিয়ে যে তোড়জোর চলছে তাতে তার পুনর্নির্বাচনের প্রস্তুতির বিষয়টি স্পষ্ট। কর্তৃপক্ষ আসাদের পক্ষে লোকজনকে সংগঠিত করে তার পক্ষে সমর্থন আদায় করছে। আসাদের পক্ষে এ ধরনের নানা সভা-সমাবেশ থেকে তাকে প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য আহ্বান জানানো হচ্ছে।