আফ্রিদিতে ভিত নন মালিঙ্গা
প্রকাশ : ০৭ মার্চ ২০১৪, ২১:৩৫
শেষ দুই ম্যাচে শহীদ আফ্রিদির দুই অতিমানবীয় ইনিংসের কল্যাণেই প্রায় হারতে বসা ম্যাচ জিতেছিল পাকিস্তান। এবারও তার দিকেই তাকিয়ে থাকবে পাকিস্তান। আর শ্রীলঙ্কা পেস দিয়েই আফ্রিদিকে আটকানোর ছক আঁকছে। আর সেই আক্রমণের নেতৃত্ব দিবেন লাসিথ মালিঙ্গা।
বিধ্বংসী এই ফাস্ট বোলার সাফ জানিয়ে দিয়েছেন আফ্রিদিকে নিয়ে তিনি মোটেই ভিত নন। চলতি টুর্নামেন্টের তিন ম্যাচে ছয় উইকেট পাওয়া এই পেসার বলেন, ‘আমি মূলত আমার বোলিং নিয়ে ভাবছি। আফ্রিদিকে নিয়ে তাই ভিত হবার কোন কারণ নেই। আর পাকিস্তানী দলকেও আমাকে নিয়ে বেশি চিন্তা না করারই পরামর্শ দিবো।’