সাতক্ষীরায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জামায়াত কর্মী গুলিবিদ্ধ
প্রকাশ : ০৭ মার্চ ২০১৪, ২১:৫২
জেলায় সাংবাদিক ইয়ারব হোসেন হত্যা প্রচেষ্টা মামলার আসামি জামায়াত কর্মী মোবাচ্ছের হোসেন মধু পুলিশের সাথে বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ হয়েছে। মধুর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার মথুরাপুর গ্রামে।গতকাল শুক্রবার সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ওসি জানান, গতকাল মধুকে আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে যাওয়ার পথে ছয়ঘরিয়া এলাকায় পৌঁছালে তার সঙ্গীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের ওপর তারা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। মধু গুলিবিদ্ধ হয়।তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামায়াতের ওই কর্মীর বিরুদ্ধে একাধিক হত্যা, ডাকাতি, ছিনতাই, সরকারি কাজে বাধা, গাছ কেটে সড়ক অবরোধ ও নাশকতা সৃষ্টিসহ ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।