চিজ বার্গার ধূমপানের মতই ক্ষতিকর!
প্রকাশ : ০৭ মার্চ ২০১৪, ২১:৫২
বিশেষজ্ঞগণ এবার একটি অন্যরকম তথ্য দিয়েছেন। আর তা হচ্ছে চিজ বার্গার ধূমপানের মতই ক্ষতিকর। তবে বিশেষজ্ঞগণ চিজ বার্গারের সঙ্গে ধূমপানের ক্ষতিকর দিক তুলনা করে যে যুক্তি দেখিয়েছেন তা হচ্ছে, অতিমাত্রায় ডায়েটরি প্রটিন আহার থেকে ক্যান্সারের ঝুঁকি বেশি।
বিশেষজ্ঞগণ আরও বলছেন, হাই এনিমেল ফ্যাট শুধু ক্যান্সারের জন্য ঝুঁকিপূর্ণ তাই নয়, অতিরিক্ত এনিমেল ফ্যাট বা প্রাণিজ চর্বি থেকে হূদরোগ ও অন্যান্য দীর্ঘ মেয়াদী রোগের উত্পত্তি হতে পারে। তবে কিং কলেজ লন্ডনের বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে ধূমপানের যেমন অনেক ক্ষতিকর দিক আছে তেমনি হাই এনিমেল প্রটিনেরও ক্ষতিকর অনেক দিক আছে। তাই চিজ বার্গারকে ধূমপানের সঙ্গে তুলনা করা হয়েছে। বিশেষজ্ঞগণের অভিমত: চিজ বার্গারে ক্ষতিকর এনিমেল ফ্যাট থেকে তৈরি চিজ ব্যবহার করা হয়।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ