মিনি রাগবির সেমিফাইনাল আজ

হেল্থ ফার্স্ট মিনি রাগবির ফাইনালে ওঠার লড়াইয়ে আজ শনিবার লড়বে রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয় ও করাতিটোলা সিএমএস মেমোরিয়াল হাইস্কুল এবং সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় ও আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ। আগামীকাল রবিবার বিকেলে একই ভেন্যুতে ফাইনালটি অনুষ্ঠিত হবে।