এইচএসসি পরীক্ষার বাংলা

বাংলা প্রথমপত্র মো. সুজাউদ-দৌলা সিনিয়র প্রভাষক, বাংলা রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা সোনার তরী জ্ঞানমূলক প্রশ্নোত্তর ১।‘সোনার তরী’ কবিতায় কোন ঋতুর উল্লেখ রয়েছে? উত্তর : ‘সোনার তরী’ কবিতায় বর্ষা ঋতুর উল্লেখ রয়েছে। ২।ক্ষুরধারা স্রোতের নদী কেমন হয়? উত্তর : ক্ষুরধারা স্রোতের নদী জলে ভরা হয়। ৩। কবি যেখানে আছেন, সেখানে কয়খানি ছোট ক্ষেত আছে? উত্তর : কবি যেখানে আছেন, সেখানে একখানি ছোট ক্ষেত আছে। ৪। “পরপারে দেখি আঁকা”—এখানে ‘পরপারে’ দ্বারা কী বোঝানো হয়েছে? উত্তর :“পরপারে দেখি আঁকা”—এখানে ‘পরপারে’ দ্বারা নদীর অপর পাড়কে বোঝানো হয়েছে। ৫। কবির চারদিকে যে জলের খেলা, তার গতিপথ কীরূপ? উত্তর : কবির চারদিকে যে জলের খেলা, তার গতিপথ বক্র। ৬। ‘সোনার তরী’ কবিতা দিনের কোন সময়ের বর্ণনা? উত্তর : ‘সোনার তরী’ কবিতা দিনের প্রথম সময়ের বর্ণনা। ৭। ‘সোনার তরী’ কবিতায় যে গান গায়, তার পেশা কী? উত্তর : ‘সোনার তরী’ কবিতায় যে গান গায়, তার পেশা মাঝিগিরি। ৮। “দেখে যেন মনে হয় চিনি উহারে”— এখানে কী প্রকাশ পায়? উত্তর : “দেখে যেন মনে হয় চিনি উহারে” এখানে সন্দেহ প্রকাশ পায়। ৯। ‘সোনার তরী’ কবিতা অনুসারে কবি কোন চরিত্রের প্রতিনিধি? উত্তর : ‘সোনার তরী’ কবিতা অনুসারে কবি কৃষক চরিত্রের প্রতিনিধি। ১০। ‘সোনার তরী’ কবিতায় ‘তরী’ শব্দটি কতবার ব্যবহূত হয়েছে? উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ‘তরী’ শব্দটি চার বার ব্যবহূত হয়েছে। ১১।‘সোনার তরী’ কবিতায় নদীর তীরে কবি কীভাবে পড়ে থাকলেন? উত্তর : ‘সোনার তরী’ কবিতায় নদীর তীরে কবি শূন্য হয়ে পড়ে থাকলেন। ১২। কী কারণে কবি তরীতে ঠাঁই পাননি? উত্তর : তরী ছোট হওয়ার কারণে কবি তরীতে ঠাঁই পাননি। ১৩।‘সোনার তরী’ কবিতায় ঘন মেঘ কী ঘিরে ঘোরাফেরা করে? উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ঘন মেঘ শ্রাবণের আকাশ ঘিরে ঘোরাফেরা করে। ১৪।‘সোনার তরী’ কবিতায় ‘থরে-বিথরে’— দ্বারা কী বোঝানো হয়েছে? উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ‘থরে-বিথরে’—দ্বারা শৃঙ্খলা বোঝানো হয়েছে। ১৫। কবি নৌকার মাঝির কাছে কী কামনা করেছেন? উত্তর : কবি নৌকার মাঝির কাছে করুণা কামনা করেছেন। ১৬। গান গেয়ে তরী কোথায় আসে? উত্তর : পারে। (পাড়ে) ১৭। বরষা কখন এলো? উত্তর : ধান কাটতে কাটতে। ১৮। চারদিকে কী খেলা করছিল? উত্তর : বাঁকা জল। ১৯। ‘থরে বিথরে’ শব্দের অর্থ কী? উত্তর : স্তরে স্তরে, সুবিন্যস্ত করে। ২০। পরপারের গ্রামখানি কী দিয়ে মাখা? উত্তর : তরু ছায়া মসী মাখা। ২১।‘আমি একেলা’ উক্তিটি ‘সোনার তরী’ কবিতায় কতবার ব্যবহূত হয়েছে? উত্তর : দুইবার। ২২। ‘সোনার তরী’ কবিতায় কতখানি ক্ষেত ছিল? উত্তর : একখানি ছোট ক্ষেত। ২৩। কাকে দেখে কবির চেনা মনে হয়? উত্তর : গান গেয়ে তরী বেয়ে আসা মাঝিকে। ২৪। নিরুপায় ঢেউগুলি কয়ধারে ভাঙে? উত্তর : দুই ধারে। ২৫। সোনার তরী কবিতার প্রথম চরণটি লিখ। উত্তর : গগনে গরজে মেঘ, ঘন বরষা। ২৬। কবি সোনার তরীর মাঝিকে কূলে এসে কী নিতে বলে? উত্তর : সোনার ধান। ২৭। ‘সোনার তরী’ কবিতার শেষ লাইনটি কী? উত্তর : যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। ২৮। ‘রহিনু পড়ি’ কবি কোথায় পড়ে আছে? উত্তর : শূন্য নদীর তীরে। ২৯। ভারা ভারা শব্দের অর্থ কী? উত্তর : বোঝা বোঝা। ৩০। তরু ছায়া মসী-মাখা শব্দের সঠিক অর্থ কী? উত্তর : গাছপালার ছায়ার কালচে রং মাখা।