আজকের রাশিফল

৯ মার্চ, ২০১৪ খ্রিস্টাব্দ, রবিবার আজ ২৫ ফাল্গুন, ১৪২০ বঙ্গাব্দ এবং ৭ জমা: আউয়াল ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-০৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ৭ ও ৯। শুভবার: সোম ও মঙ্গলবার। শুভরত্ন: এমিথিস্ট ও প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি: আবেগপ্রবণ ও উচ্চাভিলাষী ও অস্থির। আকর্ষণীয় ব্যক্তিত্ব আছে আপনার। সহজে ভেঙ্গে যান। আবেগপ্রসূত সিদ্ধান্ত আপনার জীবনের অনেক পরিবর্তনের কারণ হতে পারে। যথাযথ চিন্তা-ভাবনা না করেই নতুন কাজে হাত দেয়ার প্রবণতা আছে আপনার। সমস্যা ও বাধা মোকাবিলায় সংগ্রামী মনোভাব আপনার বড় অস্ত্র। সহজেই আপনি বন্ধুত্ব করতে পারেন। তেমনি আপনার শত্রুর সংখ্যাও হবে অনেক। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ফরাসী বিপ্লবী মিরাবোঁ, দাবারু ববি ফিশার নভেচারী ইউরি গ্যাসারিন, শিল্পী কাইয়ুম চৌধুরী, কবি ফজল-এ খোদা, রাজনীতিক মাওলানা আবদুল মান্নান, সাহিত্যিক অসীম রায়, সৈয়দ ইকবাল, ভাস্কর ডেভিড স্মিথ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। পাওনা টাকা আদায় হতে পারে। শরীর ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ শরীর মোটামুটি ভালো থাকবে। কোনো কারণে আবেগপ্রবণ হতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। পরকীয়া চর্চা না করলেই ভালো করবেন। বাড়ীতে কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। তবে এ ধরনের ক্ষেত্রে কারো সহযোগিতা পেতে পারেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ কনিষ্ঠ ভ্রাতা-ভগ্নীদের সুসম্পর্ক বজায় থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। শরীর স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো যাবে। বিকেলের দিকে দূরের যাত্রা শুভ। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ সম্ভাব্য ক্ষেত্রে বাইরে কোথাও যাওয়ার যোগ আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রিয় কোনো দ্রব্য নষ্ট অথবা হারাতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদে বিচলিত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ব্যাপারে মানসিক চাপে ভুগতে পারেন। পরে অবশ্য তা কেটে যেতে পারে। অসুস্থ মায়ের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। গোপন তথ্য জেনে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ, পড়াশোনায় মন বসাতে পারবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে না। যৌথ ও অংশিদারী ব্যবসায় সতর্ক থাকুন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ যৌথ ব্যবসায় মতবিরোধ দেখা দিতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। কোনো কারণে মানসিক চাপে পড়তে পারেন। চারু ও কারু শিল্পীদের জন্য দিনটি শুভ। ভালো কোনো সুযোগ পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ আর্থিক দিক ভালো যেতে পারে। আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। তবে ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ পিতা বা পিতৃস্থানীয় কেউ অসুস্থ হতে পারেন। মন দুঃশ্চিন্তাগ্রস্ত হতে পারে। বাড়ীতে কারো বিয়ের ব্যাপারে আলোচনা হতে পারে। গৃহে অতিথি সমাগম হতে পারে। আজ সিদ্ধান্তহীনতায় না ভুগলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ আর্থিক ব্যাপারে দু:শ্চিন্তা হতে পারে। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। কোনো সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। চঞ্চলতা পরিহার করার চেষ্টা করুন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ হঠাত্ কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। আর্থিক দিক ভালো যাবে না। কাজ-কর্ম বাধাগ্রস্ত হতে পারে। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কৃষিজ উত্পাদন আশানুরূপ নাও হতে পারে। যৌথ ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন।