‘কুইন’-এর জন্য কঙ্গনার ভূয়সী প্রশংসা
প্রকাশ : ০৮ মার্চ ২০১৪, ১৯:৪৯
গতকাল মুক্তি পায় কঙ্গনা রানাউত অভিনীত ‘কুইন’ চলচ্চিত্রটি। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। সমালোচকরা ছবিটি দেখে তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। জানিয়েছেন, কঙ্গনা তার ক্যারিয়ারের সেরা অভিনয়টুকু দিয়েছেন এই ছবিতে। আর তাই পুরো ছবিজুড়েই খুঁজে পাওয়া যায় তাকে। একই লেখায় সমালোচকরা তার পূর্বের অভিনয়ের দুর্বলতার কথা ব্যাপকভাবে উল্লেখ করেন।’ উল্লেখ্য, কঙ্গনা অভিনীত ‘কুইন’ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রাজকুমার রয়, লিসা হাইডন, বিনয় সিং। এটি প্রযোজনা করেছেন অনুরাগ কাশ্বপ।