সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস পালন

অগ্রগতির মূল কথা, নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, বিনামূল্যে স্বাস্থ্য সেবা, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শনিবার সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। লালমনিরহাট লালমনিরহাট জেলায় বর্ণাঢ্য র্যালি, মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, পরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নুরে নাজরীন। শেরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সাংসদ মো. আতিউর রহমান আতিক। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলামসহ জেলার বিভিন্ন নারী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিওসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়। রংপুর রংপুরে সকালে নগরীর কাচারী বাজার এলাকায় বর্ণাঢ্য র্যালি ও মেলার উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ। দিবসটি পালন উপলক্ষে স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) পক্ষ থেকে সংস্থার আঞ্চলিক অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে এসডিএফ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংস্থার গ্রাম পর্যায়ের বিভিন্ন নারী সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। গাজীপুর গতকাল শনিবার সকালে এসোসিয়েশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির উদ্যোগে জেলা শহরের ডিসি অফিসের সামনে রাজবাড়ী রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় এসোসিয়েশন ফর সোস্যাল ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক সঞ্চিতা তালুকদার, রহিমা খাতুন, আনোয়ারা বেগম, সুমি আক্তার, আইয়ুব রানা প্রমুখ উপস্থিত ছিলেন। বাগেরহাট বাগেরহাটে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্বাধীনতা উদ্যানে আলোচনা সভায় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শুকুর আলী। চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর র্যালি, আলোচনা সভা, জয়িতাদের সংবর্ধনা, পৌর পার্কে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে পৌর পার্কে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, পৌরসভা, এলাইডির জেন্ডার ফোরাম, সচেতন নাগরিক কমিটি, এসেডোসহ বিভিন্ন এনজিও ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক সরদার সরাফত আলী। ঠাকুরগাঁও এ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন ও মানব কল্যাণ পরিষদের উদ্যোগে এই র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ বিশ্বাস। এমকেপি কার্যালয়ে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা বিষয়ক কার্যালয়ে গিয়ে শেষ হয়। মধুখালী (ফরিদপুর) মধুখালী উপজেলা পরিষদ, উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর, ব্র্যাক ও মহিলা পরিষদ আন্তর্জাতিক নারী দিবসে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের করে। এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী উপজেলা চত্বরে মেলার আয়োজন করে। গোয়ালন্দ (রাজবাড়ী) গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। বেসরকারি সংগঠন আরপিডিএস, এমএমএস, ভিপিকেএ, ব্র্যাক এবং সাজের সহযোগিতায় সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে কোর্ট চত্বর মাঠে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সভায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ। চাটমোহর (পাবনা) চাটমোহরে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এরপর শহীদ মিনার চত্বরে দু’দিনব্যাপী হস্তশিল্প মেলা উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. একেএম সামসুদ্দিন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র হাসাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল প্রমুখ। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) বাঞ্ছারামপুরে বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) মানব কল্যাণ সংস্থা ও পল্লী উন্নয়ন সংঘ মেলার আয়োজন করে। পরে উপজেলা পরিষদে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিকের সভাপতিত্বে অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সচিব সিরাজুল ইসলাম । মেলান্দহ (জামালপুর) জামালপুরের মেলান্দহে একদিনের আইটি ও বইমেলার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, পরিষদ ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া জামান বেলা ১১টায় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন। নাগরপুর (টাঙ্গাইল) টাঙ্গাইলের নাগরপুরে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হুছাইন। সুজানগর (পাবনা) পাবনার সুজানগরে শনিবার উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদফতরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কানিজ আইরিন জাহানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির। আক্কেলপুর (জয়পুরহাট) জয়পুরহাটের আক্কেলপুরে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলার গোপিনাথপুরে দাতাসংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় পল্লীশ্রীর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ জোয়ারর্দার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আল-ইসরাইল জোবেল, আবু বক্কর সিদ্দিক, বাবুলুর রহমান ডেইজী আক্তার প্রমুখ। সারিয়াকান্দি (বগুড়া) সারিয়াকান্দিতে উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর ও প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন, প্ল্যান বাংলাদেশ এর সহযোগিতায় দু’দিন ব্যাপি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় । র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে এক আলাচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান। রায়পুরা (নরসিংদী) রায়পুরা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক র্যালী বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শ্রীরামপুর রেলগেইটসহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মহিলা সংস্থা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইউনূছ আলী ভুইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লা প্রমুখ। রাণীশংকৈল (ঠাকুরগাও) ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা চত্বর থেকে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জননী সেবা সংস্থা, আরডিআরএস ও ইএসডিও’র সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাও- ৩ সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ। সৈয়দপুর (নীলফামারী) সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে শনিবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে র্যালির উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত। র্যালিটি বিভিন্ন শ্লোগানসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এক আলোচনা সভায় মিলিত হয়। বেড়া (পাবনা) পাবনার বেড়া উপজেলা মিলনায়তনে সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অথিতি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান,অলোক কুমার পাল পরিবার পরিকল্পনা কর্মকর্তা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমুন নাহার। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চত্বরে মেলার আয়োজন করা হয়। রামগতি (লক্ষ্মীপুর) রামগতি উপজেলা পরিষদ চত্ত্বরে এক বণার্ঢ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক দপ্তর এ কর্মসূচির আয়োজন করে।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়দা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন। চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ দিবসকে কেন্দ করে চুয়াডাঙ্গায় র্যালি, আলোচনা সভা, আত্মকথন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়। গতকাল শনিবার সকাল পৌনে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ে সামনে থেকে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বাগেরহাট বাগেরহাট শহীদ মিনারে শতকণ্ঠে ‘আঁধার ভাঙার’ শপথ নিলেন একদল নারী-পুরুষ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় এই শপথের আয়োজন করেছিল “আমরাই পারি” নারী নির্যাতন প্রতিরোধ জোট। অন্য কর্মসূচির মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও মোমবাতি প্রজ্বলন। শপথ অনুষ্ঠানে “অগ্রগতি’র মূলকথা নারী-পুরুষ সমতা” এবং “রাতের আঁধার ভাঙ্গবো-নারী অধিকার আনবো” এই দুটি মূল প্রতিপাদ্যকে শে¬্লাগান হিসেবে তুলে আনেন চেঞ্জমেকাররা। মানবাধিকার সংগঠন রূপান্তরের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলী। পঞ্চগড় নারী দিবস সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অতিরিক্ত জেলা প্রশাসক সামসুল আজম, মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম মরিয়ম খানমসহ ব্র্যাক আরডিএস, বিকাশ বাংলাদেশ, এলজিইডি, দি-লেপ্রসি মিশন, এডাবের এনজিও কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেন। র্যালি শেষে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। কাউখালী (পিরোজপুর) পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভার আয়োজন করে। শনিবার সকালে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভানেত্রী জাহানুর বেগমের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর। বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা নূসরাত জাহান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুনন্দা সমদ্দার প্রমুখ। নওগাঁ শনিবার সকালে শহরের দয়ালের মোড় থেকে জেলা প্রশাসক মোঃ এনামুল হকের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ এনামুল হক। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার হাসিনা আকতার, সদর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভিন আকতার, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সৈয়দা দিলরুবা আকতার প্রমুখ বক্তব্য রাখেন। মাদারীপুর গতকাল শনিবার র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়। র্যালি শেষে স্থানীয় স্বাধীনতা অঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রফিকুল ইসলাম। ২ দিনব্যাপি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ। অন্যদের মধ্যে আলোচনা করে এএসপি আবু বকর সিদ্দিক, ভাইস চেয়ারম্যান হোমায়ারা লতিফ পান্না, সিভিল সার্জন ডা. নূরজ্জামান আহমেদ প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া বিপুল উত্সাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হেলালউদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ ছাল্লাল। গোপালগঞ্জ গতকাল শনিবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। র্যালী শেষে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো.খলিলুর রহমান ফিতা কেটে দিনব্যাপী নারীমেলার উদ্বোধন করেন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) রূপগঞ্জ উপজেলা প্রশাসন গতকাল শনিবার আলোচনা সভা ও শোভাযাত্রা বের করে। উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার। বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ, শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, ইউপি চেয়ারম্যান বরকতউল¬াহ, শিক্ষক নেতা আব্দুর রহিম, কারিতাসের কর্মকর্তা অনামিকা মণ্ডল প্রমুখ। দাউদকান্দি (কুমিল্লা) দাউদকান্দিতে শোভাযাত্রা, আলোচনা সভা ও মতবিনিময় সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ-উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল সুবিদ আলী ভূইয়া এমপি। বিশেষ অতিথি ছিলেন মহিলাবিষয়ক কর্মকর্তা শামীম আরা। অন্যান্যের মধ্যে থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।