সাইনবোর্ড বাংলায় লেখার নির্দেশকে জানাই সাধুবাদ

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) প্রশিক্ষণার্থীদের জরিপে দেখা যায়, রাজধানীর কাঁটাবন এলাকায় ২৯৫টি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ইংরেজিতে লেখা হয়েছে। অথচ বাংলায় লেখা হয়েছে মাত্র ৬০টি সাইনবোর্ড। বাংলা ও ইংরেজি মিশ্রিত সাইনবোর্ড রয়েছে ১৭৯টি। এখন বাড়ির নাম থেকে শুরু করে সবখানে ইংরেজি শব্দের বাহুল্য। এতে বাঙালির প্রাত্যাহিক জীবনে ভাষা চর্চার বিষয়টি উপেক্ষিত হচ্ছে। এ অবস্থায়, ইউনুস আলী আকন্দের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি দূতাবাস ও বিদেশি প্রতিষ্ঠান ছাড়া দেশের সব সাইনবোর্ড, নেমপ্লেট ও গাড়ির নম্বর প্লেট বাংলায় লেখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একে সাধুবাদ জানাই। মো. আলাউদ্দিন, নাঙ্গলকোট, কুমিল্লা