গৃহকর্মীকে অনাহারে রেখে মারার দায়ে মালয়েশিয়ায় দম্পতির মৃত্যুদণ্ড
প্রকাশ : ০৮ মার্চ ২০১৪, ২১:৫৫
ইন্দোনেশিয়ার এক গৃহপরিচারিকাকে না খেয়ে মারার দায়ে মালয়েশিয়ার এক দম্পতিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার এক খবরে বলা হয়, মারা যাওয়ার সময় ওই গৃহপরিচারিকার ওজন ছিল মাত্র ২৬ কেজি। মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ার বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিকদের নির্যাতনের এই সর্বশেষ ঘটনায় উচ্চ আদালত বৃহস্পতিবার এ রায় দেয়। এতে বলা হয়, ২৬ বছর বয়সী ইস্তি কোমারিয়াহ ২০১১ সালের জুনে অনাহারে মারা যান।