গণতন্ত্র সমুন্নত রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন --------------- আইজিপি

আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেছেন, পুলিশ সদস্যরা গণতন্ত্র সমুন্নত রাখতে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আর এ দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর অনেকেই আত্মাহুতি দিয়েছেন। পুলিশ সদস্যদের এ আত্মত্যাগ গণতন্ত্রকে আরও সুসংহত করেছে। বার্ষিক পুলিশ সপ্তাহ’২০১৪ উপলক্ষে শনিবার রাজারবাগ পুলিশ লাইন মাঠে শিল্ড প্যারেড ও বার্ষিক কুচকাওয়াজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।