মেডিক্যাল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি দুর্ঘটনায় নিহত

গত শুক্রবার দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় মেডিক্যাল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হযরত আলী ভুঁইয়া নিহত হয়েছেন। সকালে তিনি দেলদুয়ার থেকে মোটর সাইকেলযোগে গ্রামের বাড়ি গোমজানী যাওয়ার পথে নান্দুরিয়া বাজারের কাছে একটি মাটি ভর্তি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে চালক তৌফিক মিয়া এবং হযরত আলী ভুঁইয়া পার্শ্ববর্তী খাদে পড়ে যান। মুমূর্ষু অবস্থায় দেলদুয়ার হাসপাতালে নেয়ার পর হযরত আলী মারা যান।