উপজেলা নির্বাচনে অংশ নিয়ে সরকারের স্বীকৃতি দিয়েছে বিএনপি
----- অর্থমন্ত্রী
প্রকাশ : ০৮ মার্চ ২০১৪, ২১:৫৭
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, উপজেলা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপি সরকারকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু জাতীয় নির্বাচনে না আসা তাদের চূড়ান্ত বোকামি হয়েছে। তারা নিজেরাও এখন সেটি বুঝতে পারছে। তিনি বলেন, সর্বত্রই দুর্নীতি আছে। তা রোধে বর্তমান সরকার কাজ করছে। শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের অত্যাধুনিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।