আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাবিতে শোভাযাত্রা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ০৮ মার্চ ২০১৪, ২১:৫৮
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিস ভবন থেকে ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের নেতৃত্বে পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম। তিনি নারীদের উদ্দেশে বলেন, দেশের উন্নয়নের জন্য নারীদের উচ্চ শিক্ষা অর্জন করতে হবে। পুরুষের পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজে নারীদের অংশ গ্রহণ বৃদ্ধি করতে হবে।