আজকের অনুষ্ঠান

বঙ্গবন্ধু প্রজন্ম লীগ: চলমান রাজনীতি বিষয়ক আলোচনা সভা, সকাল সাড়ে ১০টা, খাজা নিজাম উদ্দীন মিলনায়তন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। বিজিএমইএ: আরএমজি সেক্টরের বর্তমান হালচাল নিয়ে মতবিনিময় সভা, বিকাল ৩টা, নূরুল কাদের অডিটোরিয়াম। স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট: ‘অগ্রগতিতে নারী উন্নয়ন’ শীর্ষক চিত্র প্রদর্শনী, বিকাল ৫টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়ক দ্বীপ। আমরা সূর্যমুখী: প্রয়াত আওয়ামী লীগ নেতা আবদুল জলিলের প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণ সভা, বিকাল ৫টা, পাবলিক লাইব্রেরি সেমিনার হল। ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার: ধর্ম ও সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ক সেমিনার, সকাল সাড়ে ৯টা, ডেইলি স্টার সেন্টার।