শোক সংবাদ
প্রকাশ : ০৮ মার্চ ২০১৪, ২২:২৬
পরেশ চন্দ্র দে
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মমতাজ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সমাজ সেবক পরেশ চন্দ্র দে বিএসসি (৭৩) বার্ধক্যজনিত কারণে গত রবিবার পরলোকগমন করেন। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। আগামী বৃহস্পতিবার রামকৃষ্ণ বাড়িতে নিজ বাসভবনে তার শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে।
মুসলিম উদ্দিন ছোট
রংপুর সিটি বাজার ও মত্স্য আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং রংপুর পৌরসভার সাবেক কমিশনার আলহাজ্ব মুসলিম উদ্দিন ছোট (৬৫) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার নগরীর জুম্মাপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে রংপুর সিটি মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টুসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।