অবস্থান আরো সংহত করতে চায় মাদ্রিদ
প্রকাশ : ০৮ মার্চ ২০১৪, ২২:৩৩
রিয়াল মাদ্রিদ আজ রবিবার যখন নিজেদের মাঠ বার্নাব্যু সান্টিয়াগোতে লেভান্তের মুখোমুখি হবে সেই সময়ে স্বাগতিকদের মনে করিয়ে দেয়ার দরকার নেই ফর্মে থাকা অতিথিরা কতটা বিপদজনক হতে পারে।
কোচ কার্লো অ্যানচেলোত্তির দলটি গত অক্টোবরে লেভান্তের মাঠে হারের কবলে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল। আলভ্যারো মোরাটা ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ইনজুরি সময়ের গোলে বেচে গিয়েছিল রিয়াল। গত সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ২-২ গোলের ড্রয়ের কারণে রিয়াল আজ মাঠে নামবে বার্সেলোনার চাইতে এক পয়েন্টে এগিয়ে থেকে। নগর প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ড্রটিও এসেছিল রোনালদোর ইনজুরি সময়ের গোলে।