তৃতীয় বিভাগ ক্রিকেট
পলাশবাড়ী ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন
প্রকাশ : ০৮ মার্চ ২০১৪, ২২:৩৪
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে পলাশবাড়ী ক্রিকেট ক্লাব ৬ উইকেটে গাইবান্ধা তামিম স্মৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গতকাল শনিবার স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় খেলাটি।
তামিম স্মৃতি সংসদ প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ৮৫ রান করে। জবাবে পলাশবাড়ী ক্রিকেট ক্লাব ১৬.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯০ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছায়। খেলায় পলাশবাড়ী ক্লাবের সোহাগ সেরা ব্যাটসম্যান, তামিম স্মৃতি সংসদের ছাইদার সেরা বোলার এবং অল রাউন্ডার হিসেবে নির্বাচিত হন।