এক এগারোর ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে :মোশাররফ
প্রকাশ : ০৮ মার্চ ২০১৪, ২২:৫৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এক-এগারোর ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। এই সরকার ক্ষমতায় থাকলে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসতে পারবেন না। তাই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র রক্ষা হবে, তারেক রহমান ফিরে আসবে। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ছাত্রদলের সহ-সভাপতি এবিএম পারভেজ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্য রাখেন।