মাছি খেয়েই কাটলো তিন সপ্তাহ!
প্রকাশ : ০৮ মার্চ ২০১৪, ২২:৫৬
বাংলায় একটি প্রবাদ আছে, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। অর্থাত্ মানুষ বিপদে পড়লে যে কোনো কিছু্ই করতে পারে। ভয়, লজ্জা, ঘৃণা সবই যেন তখন মন থেকে উধাও হয়ে যায়। ঠিক তাই হয়েছিল জার্মানির এক পর্যটকের। অস্ট্রেলিয়ায় হারিয়ে গিয়ে তিনি মাছি খেয়ে বেঁচেছিলেন তিন সপ্তাহ!
অস্ট্রেলিয়ার জনমানবহীন এলাকা অঞ্চলে ঘুরতে ঘুরতে হারিয়ে গিয়েছিলেন দানিয়েল দুজিশ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ২৬ বছর বয়সী দানিয়েল কুইন্সল্যান্ডের পশ্চিমাঞ্চলে ঘুরতে ঘুরতে হারিয়ে যান। এ সময় তার কাছে কোনো খাবার ছিল না। এমনকি ওই অঞ্চলের কোথাও খাবার ছিল না। কিন্তু তাই বলে তিনি না খেয়ে মারা যাননি! কোনো কিছু না পেয়ে তিনি মাছি খাওয়া শুরু করেন। একদিন, দুই দিন নয়, তিন সপ্তাহই মাছি খান দানিয়েল। আর উদ্ধার হওয়ার পর দানিয়েল মজা করে বলেন, অস্ট্রেলীয় এই মানবহীন বনে হারিয়ে গেলেও কেই মরবে না। কারণ সেখানে প্রচুর মাছি আছে, জানান পুলিশ কর্মকর্তা মার্ক অ্যান্ডারসন। তিনি জানান, দানিয়েল সুস্থ আছেন। তিনি চলাফেরাও করতে পারছেন। - বিবিসি