শেয়ারবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ১৯:৩৯
দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হলেও দিনশেষে সূচক কিছুটা নিম্নমুখী হয়ে যায়।
গতকাল ডিএসইতে মোট ২৯৩টি কোম্পানির ৮ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ৮৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৫১০ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি ৭২ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ দশমিক ৪৩ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৮৫ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৮ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১০১৯ দশমিক ৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৯৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল, বিএসসিসিএল, গ্রামীণফোন, সিঙ্গার বিডি, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক লিঃ, যমুনা অয়েল ও বিএসসি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার টেক্সটাইল, সোনালী আঁঁশ, মুন্নু সিরামিকস, বাটা সু কোং, দেশ গার্মেন্টস, শমরিতা হাসপাতাল, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, এপেক্স স্পিনিং ও এনভয় টেক্সটাইল। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, আইডিএলসি, নর্দার্ন জুট, আলহাজ্ব টেক্সটাইল, রহিমা ফুড, ইউএলসি, বিডি ফাইন্যান্স, ইমাম বাটন, এএফসি এগ্রো, পূবালী ব্যাংক ও ব্যাংক এশিয়া।
অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১৫৯ পয়েন্টে। লেনদেন হওয়া ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮৩ লাখ টাকা।