প্র দ র্শ নী .................................................
দুই দিনের ‘বর্ডারলেস ফ্রেম-ওয়ান’
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ১৯:৫৮
তারা কেউ পেশাদার আলোকচিত্রী নন। তবে তাদের ভালোবাসা আলোকচিত্র। পেশায় ভিন্ন ভিন্ন হয়েও ভালোবাসার জায়গায় আলোকচিত্র আছে, এমন সৌখিন আলোকচিত্রীদের নিয়ে ২০১২ সালের শেষের দিকে যাত্রা করে ‘ত্রিনয়ন ফটোগ্রাফী ক্লাব’। এক বছরে তাদের সদস্যদের ভ্রমণ, সেমিনারে তোলা বাছাইকৃত ছবি নিয়ে গতকাল দৃক গ্যালারীতে উদ্বোধন হয় দুই দিনের প্রথম আলোকচিত্র প্রদর্শনী।
এই প্রদর্শনীতে অংশ নেয় ছয় জন নারী আলোক চিত্রী। তারা হলেন কৃপা ইসলাম, আশফিকা রহমান,মানসি মলয়, জেসমিন, ফারজানা নাজনীন, শুভ মিতা সাহা্, নাসরিন আক্তার, লুনারিকা চৌধুরী। ‘বর্ডারলেস ফ্রেম- ওয়ান’ শীর্ষক এই প্রদর্শনী উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় আরও উপস্থিত ছিলেন দেশের বিখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম এবং ক্লাবের প্রতিষ্ঠাতা আনিসুর রহমান। আয়োজকরা জানান, যেমন তাদের পেশার কোন বর্ডার নেই এক এক জন এক এক পেশা থেকে এসেছেন, তেমন তাদের ছবিরও কোন বর্ডার নির্ধারণ করা হয়নি। প্রত্যেকে নিজের পছন্দমত ছবি নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এখানে ৪৫জন শিল্পীর প্রকৃতি, মানুষ ও নানা বস্তুর ৭০টি ছবি স্থান পেয়েছে। প্রদর্শনী বিকাল তিনটা থেকে রাত আটটা অবধি সকলের জন্য উন্মুক্ত থাকবে।