শাকিরার কাজে নিষেধাজ্ঞা!
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ২০:০৫
বিশ্বখ্যাত তারকা শাকিরার কাজে মানা। কথাটি শুনলেই চোখ কপালে ওঠার মতো। তবে ঘটনাটি সত্য। শাকিরা যেন তার কোনো কাজ অর্থাত্ মিউজিক ভিডিও, ফটোশুটসহ যত ধরনের শুটিং আছে তার কোনোটিতেই কোনো পুরুষ মডেলের সঙ্গে কাজ করতে পারবেন না। এটি তার স্বামী জেরার্ড পিকের সিদ্ধান্ত। এই দম্পতির ঘরে নতুন অতিথি এসেছে বেশ কয়েক মাস হয়ে গেছে। এই সন্তানের জন্যই শাকিরা দীর্ঘদিন মিডিয়ার কাজ থেকে দূরে থেকেছেন। এবার যখন আবার শুরু করছেন, ঠিক তখনই তার স্বামী এই নিষেধাজ্ঞাটি জারি করেন। শাকিরাও তা মেনে চলার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার সংসার ও ভালোবাসার জন্য এটুকু আমি মেনে চলতেই পারি।’