নান্দাইল উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী বাবুল

নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল খায়ের বাবুলকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে বিএনপি। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির ময়মনসিংহ জেলা (দক্ষিণ) সভাপতি ও বৃহত্তর ময়মনসিংহের উপজেলা নির্বাচন সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা একেএম মোশাররফ হোসেন এই মনোনয়ন ঘোষণা দেন। প্রসঙ্গত আবুল খায়ের বাবুল পরপর দু’বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।