ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিন
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ২১:০২
সদ্যপ্রকাশিত ১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞাপনে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) শাখার প্রভাষক (কম্পিউটার অপারেশন) পদের বিপরীতে যে যোগ্যতা চাওয়া হয়েছে তা শিক্ষা মন্ত্রণালয় জারিকৃত এমপিও নির্দেশিকা-২০১০ (আগস্ট-২০১২ সংশোধিত)-এর সঙ্গে কোনো মিল নেই। ঐ নির্দেশিকায় বলা আছে ডিপ্লোমা-ইন-কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু ১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞাপনে ডিপ্লোমা-ইন-কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিবন্ধন ফরম পূরণের কোনো সুযোগ দেওয়া হয়নি। তাই অবিলম্বে বিজ্ঞাপন সংশোধন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি।
কেএম শহীদুল ইসলাম খান,
শিবপুর, নরসিংদী