টেকনাফে বাইশ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ

নাফনদী অতিক্রম করে মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসার সময় গত শনিবার কক্সবাজারের টেকনাফে দমদমিয়া এলাকা থেকে ২২ হাজার ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করে বিজি্বি। বিজিবি সূত্র জানায়, দমদমিয়া বিজিবির সদস্যরা নৌকা থেকে পলিথিন মোড়ানো ২২ হাজার ইয়াবা উদ্ধার করে। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় নৌকাটি জব্দ করা হয়। এ ব্যাপারে ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।