নেত্রকোনায় হবে ত্রিমুখী ভোটযুদ্ধ

নেত্রকোনা সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আলোচনামুখর হয়ে উঠেছেন লোকজন। নেত্রকোনা-বারহাট্টা উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-২ আসনের বারহাট্টা উপজেলাতে ইতিমধ্যে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। আর এ কারণেই সদরের নির্বাচন এখন আওয়ামী লীগের প্রেস্টিজ ইস্যু। তৃণমূলের ভোটে আওয়ামী লীগ প্রার্থী হচ্ছেন: জেলা কৃষক লীগের সম্পাদক এসএম কামরুল হাসান শাহীন। তবে জেলা যু্বলীগের সাবেক আহ্বায়ক অধ্যাপক ওমর ফারুখ নির্বাচন করছেন। এছাড়া বিএনপির তৃণমূলের প্রার্থী হচ্ছেন: উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান খান। আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী রৌহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক। এছাড়া এই দলের নাম নিয়ে নির্বাচন করছেন আহসানউল্লাহ শামীম এবং জেলা চালকল মালিক সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ খান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার এবং বিএনপির সাবিনা দেওয়ান।