কদর বেড়েছে ভবঘুরেদের চুক্তিতে মিলছে প্রচার কর্মী
শহীদ মহাম্মদ, নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ২১:২৬
দারুণ চাহিদা এখন ভবঘুরেদের। ঘণ্টা চুক্তিতে চলছে নির্বাচনী প্রচারণা। সকালে এ প্রার্থীরতো বিকেলে আরেক প্রার্থীর নির্বাচনী প্রচারণায় এখন ব্যস্ত শহর ও পাড়া-মহল্ল¬ার ভবঘুরে তরুণ-যুবকরা। বসে নেই কিশোর-কিশোরীরাও। ঘণ্টা চুক্তিতে নিজ এলাকায় পোস্টার সাঁটানো আর লিফলেট বিলিতে ওরা এখন দারুণ ব্যস্ত। কথা বলার সময় নেই কারো। সকালে মোটরসাইকেলের লিফলেট হাতেতো দুপুরে আনারস, রাতে কাপ-পিরিচ মার্কার লিফলেট। একাজে একই সাথে কদর বেড়েছে পাড়া-মহল্ল¬ার নানা বয়সী যুবক-যুবতীদেরও। পার্টটাইম কাজে সকলেই ব্যস্ত। শহরের শাহীপাড়া এলাকার বেশ কয়েকজন যুবক জানায়, ঘণ্টা ৪০-৫০ টাকা চুক্তিতে চলছে নির্বাচনী প্রচারণার কাজ। সব ভবঘুরেরাই এখন ব্যস্ত, কেউ বসে নেই।