নারী দিবস উপলক্ষে জন্টা ক্লাবের শোভাযাত্রা

নারীর ক্ষমতায়নকে উত্সাহিত করে নারী নির্যাতন বন্ধের আহবান জানিয়েছে জন্টা ক্লাব ঢাকা-১। গতকাল নগরীর গুলশান এভিনিউতে আন্তর্জাতিক নারী দিবস ও জন্টা ইন্টারন্যাশনাল রোজ-ডে উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রা থেকে এই আহবান জানান ক্লাবের সদস্যরা। শোভাযাত্রা থেকে এইডস আক্রান্ত নারী-শিশুর প্রতি সচেতনতা সৃষ্টির জন্য শিশুদের টি-শার্ট বিতরণ করা হয়। বলা হয়, এই সকল নারী-শিশু নিরপরাধ হয়েও অন্যের জন্য এইডস আক্রান্ত হয়ে সমাজে বৈষম্যের শিকার। শোভাযাত্রা থেকে জন্টা ক্লাব-১ অসহায় নারীদের জন্য বগুড়া নার্সিং ইনস্টিটিউট থেকে পোস্ট ডিপ্লোমার ওপর স্কলারশিপ দেয়া হবে বলে জানানো হয়।