হিডেন সুগারি ফুড থেকে সাবধান!
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ২২:১২
সুগারি ফুড বা চিনিযুক্ত খাবার বলতে আমরা সাধারণত: মিষ্টি বা সুইট ফুড বা মিষ্টি জাতীয় খাবারকে বুঝে থাকি। কিন্তু বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন পাঁচ ধরনের খাবারে সুগারের পরিমাণ সবচেয়ে বেশি। অথচ আমরা এসব খাবারকে মিষ্টি জাতীয় খাবার হিসেবে দেখি না। এ ধরনের খাবার সম্পর্কে আমাদের ধারণা যথেষ্ট কম। এ ধরনের সুগারকে ‘হিডেন সুগার’ও বলা হয়ে থাকে। যেমন:
ইয়োগার্ট বা দই। ইয়োগার্ট-এর স্বাদ ও উপাদান ঠিক রাখতে চিনিযুক্ত করা হয়। ইয়োগার্ট-এর ফ্যাট তুলে নেয়া হলেও প্রতি ১৫০ গ্রাম ইয়োগার্টে থাকে ২০ গ্রাম সুগার। আর চিনির পরিমাণ দাঁড়ায় ৫ চা চামচের সমান। অর্থ্যাত্ ফ্যাট ফ্রি ইয়োগার্ট আহার করছেন মনে করা হলেও বাস্তবে ক্ষতিকর চিনি আহার করছেন অনেক বেশি।
টমাটো বেসড পাসতা সস অনেকের পছন্দ। এধরনের সসের অম্ল বা এসিডিটি কমাতে চিনিযুক্ত করা হয় এবং প্রতি ১৫০ গ্রাম সসে থাকে ১৩ গ্রাম সুগার। যা তিন চামচ চিনির সমান।
মেহনিজ হচ্ছে আর এক ধরনের খাবার যার প্রতি ৪০ গ্রাম থাকে ৪ গ্রাম চিনি।
সবচেয়ে আশ্চার্যজনক বিষয় হচ্ছে যে পানিকে এতদিন স্বাদ, গন্ধ, বর্ণহীন দেখা হতো, সেই পানিরও চরিত্র পাল্টে এখন ‘এনহ্যান্সড ওয়াটার’ নামের একধরনের পানি পাওয়া যাচ্ছে। আর এধরনের পানিতে ভিটামিন ও চিনিযুক্ত করা হয়। আর এধরনের ৫০০ মিলি লিটার পানিতে থাকে ১৫ গ্রাম চিনি বা ৪ চামচ চিনির সমান।
সবশেষে ব্রেড বা পাউরুটিতেও থাকে প্রচুর চিনি। প্রতি স্লাইস প্রসেসড বা প্রকিয়াজাত পাউরুটিতে থাকে ৩ গ্রাম চিনি।
পুষ্টিবিদ ড: সারাহ শেনকারের মতে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেকেই চান ফ্যাট বা চর্বিমুক্ত খাবার। অথচ টেস্ট থাকতে হবে স্বাভাবিক খাবারের মত। একারণেই উত্পাদনকারীগণ খাবারে চিনি যোগ করেন। তাই মনে রাখতে হবে ফ্যাট ফ্রি, ফুডের স্বাদ কখনও স্বাভাবিক থাকবে না। তাই ড: শেনকারের মতে এসব হিডেন সুগারি ফুড স্বাভাবিক সুগারি ফুডের চেয়ে বিপজ্জনক। কারণ আমরা এসব খাবার অনায়াসেই বেশি খেয়ে ফেলি।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ