আগামীকাল ছারছিনা শরীফের বার্ষিক মাহফিল শুরু
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ২২:১৭
ছারছিনা দরবার শরীফের ৩ দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে। ইতিমধ্যে বিশাল প্যান্ডেল নির্মাণসহ মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাস, লঞ্চ, ট্রলারে করে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্ল¬ীরা মাহফিলে আসতে শুরু করেছেন। দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা মাহফিলে উপস্থিত থেকে ওয়াজ করবেন। আগামী বৃহস্পতিবার বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এ মাহফিল শেষ হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন ছারছিনার পীর সাহেব মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ।