স্বরূপকাঠিতে হেলাল উদ্দিন স্মৃতি ক্রিকেটে লেপার্ডস চ্যাম্পিয়ন
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ২২:৩২
স্বরূপকাঠিতে হেলাল উদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে লেপার্ডস ক্রিকেট একাদশ ৭ রানে ফ্রেন্ডস ওয়ারিয়ার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গতকাল রবিবার বেলতলা মাঠে অনুষ্ঠিত খেলাটিতে টসে জিতে নির্ধারিত ২০ ওভারে লেপার্ডস ক্রিকেট একাদশ সব ক’টি উইকেট হারিয়ে ৯৭ রান করে। জবাবে ফ্রেন্ডস ওয়ারিয়ার্স ৯০ রানে অলআউট হয়। ম্যান অব দ্য সিরিজ সিরাজুল হক ও ম্যান অব দ্যা ফাইনাল হন মিলন। পরে বিজয়ী দলকে ফ্রিজ ও বিজিত দলকে রঙ্গিন টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়।