বিদেশি ফুটবলারদের রেজিস্ট্রেশন শুরু ২০ মার্চ
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ২২:৩২
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বিদেশি খেলোয়াড় দল বদলের দ্বিতীয় দফার রেজিস্ট্রেশন আগামী ২০ মার্চ
থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলবে। লিগের প্রথম পর্বের বাকি থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ দুটি অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত হয়েছে। শেখ জামাল ১৬ মার্চ বিকাল সাড়ে ৫টায় শেখ রাসেল ক্রীড়া চক্রের এবং ১৯ মার্চ উত্তর বারিধারা ক্লাবের বিরুদ্ধে খেলবে। গতকাল লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে ২০ মার্চ স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। ১৭ মার্চ ড্র অনুষ্ঠিত হবে।