পরিবেশ অধিদপ্তরের অভিযান

বরিশালে ২০ কেজি পলিথিন জব্দ

পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত গতকাল রবিবার নগরীর বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। এ সময় পলিব্যাগ রাখার অভিযোগে ৮টি দোকান থেকে ৩ হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপ-পরিচালক জানান, বরিশাল বিভাগের ৬টি জেলায় পর্যায়ক্রমে এ অভিযান পরিচালিত হচ্ছে। আগামীতে আরো জোরালো অভিযান পরিচালনা করা হবে।