নোয়াখালীতে গণপিটুনিতে ডাকাত নিহত

জেলার সুবর্ণচর উপজেলায় গণপিটুনিতে জাহিদ (৩২) নামে এক ডাকাত ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দোকানদার ইকবালকে জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলার চর আমানউল্লার নোয়াপাড়া গ্রামে গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। চরজব্বার থানার পুলিশ নিহত ডাকাতের লাশ উদ্ধার করে। নিহত ডাকাত একই উপজেলার চরমজিদ গ্রামের মৃত খোকনের ছেলে। স্থানীয়রা জানান, ৪ মোটর সাইকেল আরোহী ডাকাত গত শনিবার রাত ২টার দিকে মুন্সীর খালের বেড়িবাঁধের উপর ইকবাল হোসেন বিপুলের বন্ধ থাকা সার ও মুদি দোকানে ঢুকে টাকা নিয়ে নিয়ে যাওয়ার সময় দোকানের ভেতরে থাকা দোকানদার ইকবাল ডাকাত জাহিদকে জাপটে ধরে। তখন ডাকাতরা তাকে কুপিয়ে আহত করে। পরে ইকবাল চিত্কার দিলে স্থানীয়রা এসে ডাকাত জাহিদকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। আগেই অপর ডাকাতরা পালিয়ে যায়।