কেরানীগঞ্জে দুই শিশুখাদ্য কারখানা মালিককে ২৬ লাখ টাকা জরিমানা

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার গদাবাগ ও কদমতলী এলাকায় মঙ্গলবার বিকালে র্যাবের ভেজালবিরোধী অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ইয়োকো ফুট অ্যান্ড অ্যাগ্রো ও মীম ফুড কারখানার দুই মালিককে ভেজাল শিশুখাদ্য তৈরির অভিযোগে ২৬ হাজার টাকা জরিমানা এবং ওই কারখানা দুটিকে সিলগালা করে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, ওই কারখানা দুটিতে নিম্নমানের ও নোংরা পরিবেশে বিএসটিআইর অনুমোদনহীন ম্যাঙ্গো জুস, আইসক্রিম, চকোলেট মিল্ক প্যাকেটসহ ১৪টি আইটেমের ভেজাল শিশুখাদ্য তৈরি হতো।