প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

বাংলা খোরশেদ আলম আকন্দ সিনিয়র সহকারী শিক্ষক (বাংলা) কানিজ ফাতেমা গার্লস্স্কুল, মানিকগঞ্জ। এই দেশ এই মানুষ প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। প্রাথমিকশিক্ষা সমাপনী পরীক্ষায় ৯ নং প্রশ্নে ‘বানান শুদ্ধ করে লিখন’ অথবা ‘কোনিট কোন্পদ তা লিখন’ থাকবে। তোমাদের অনুশীলনের জন্য ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধের আলোকে ‘কোনিট কোন্পদ তা লিখন’ দেয়া হলো। কোনিট কোন্পদ তা লিখন প্রদত্ত শব্দ পদ নির্ণয় অথচ অব্যয় আকাশ বিশেষ্য আমরা সর্বনাম কিন্তু অব্যয় খুব বিশেষণ গৌরব বিশেষ্য ঝুলন্ত বিশেষণ তাদের সর্বনাম তারা সর্বনাম দেখা ক্রিয়া দেশ বিশেষ্য বাঙালি বিশেষ্য বাংলা বিশেষ্য বাংলাদেশ বিশেষ্য বিচিত্র বিশেষণ বৈচিত্র্য বিশেষ্য মানুষ বিশেষ্য সার্থক বিশেষণ সৌভাগ্য বিশেষ্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০ নং প্রশ্নে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনঃ লিখন’ থাকবে। তোমাদের অনুশীলনের জন্য ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধ থেকে কয়েকটি নমুনা দেয়া হলো। নিয়মিত অনুশীলনে তোমরা পৌঁছে যাবে সফলতার দ্বার-প্রান্তে। বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনঃ লিখন’ ১। প্রশ্ন: দেশ হলো আসলে জননীর মতো মা যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনই আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে মাকে আমরা যেমন ভালোবাসি দেশকেও তেমনি ভালোবাসতে হবে উত্তর: দেশ হলো আসলে জননীর মতো। মা যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনি ভালোবাসতে হবে। ২। প্রশ্ন: আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি আমরা বাংলাদেশের বাঙালি তার মানে বাঙালি আরও কোথাও আছে নাকি নিশ্চয়ই আছে উত্তর: আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি। আমরা বাংলাদেশের বাঙালি। তার মানে-বাঙালি আরও কোথাও আছে নাকি? নিশ্চয়ই আছে। ৩। প্রশ্ন: দেশকে তাই যতটা পারা যায় কাছে থেকে দেখতে হবে দেশ মানে এর মানুষ জনপদ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এই সব দেশ হলো আসলে জননীর মতো উত্তর: দেশকে তাই যতটা পারা যায়, কাছে থেকে দেখতে হবে। দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এই সব। দেশ হলো আসলে জননীর মতো। ৪। প্রশ্ন: বাংলাদেশের আখাউড়া সীমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা রাজ্য ত্রিপুরার লোকজনও বাঙালি সকলেই বাংলায় কথা বলে তুমি যদি পার্বত্য চট্টগ্রামে যাও দেখতে পাবে আরও নানা ধরনের মানুষের বসবাস সেখানে উত্তর: বাংলাদেশের আখাউড়া সীমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা রাজ্য। ত্রিপুরার লোকজনও বাঙালি, সকলেই বাংলায় কথা বলে। তুমি যদি পার্বত্য চট্টগ্রামে যাও, দেখতে পাবে আরও নানা ধরনের মানুষের বসবাস সেখানে। ৫। প্রশ্ন: বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও বিচিত্র কেউ জেলে কেউ কুমোর কেউ কৃষক কেউ আবার কাজ করে অফিস আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেক জনকে সাহায্য করছে গড়ে তুলছে এই দেশ উত্তর: বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও বিচিত্র। কেউ জেলে, কেউ কুমোর, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস-আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেক জনকে সাহায্য করছে। গড়ে তুলছে এই দেশ।