বগুড়া-৬ উপনির্বাচনে জাপার প্রার্থী ওমর

বগুড়া-৬ (পৌরসভা-সদর উপজেলা) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ওমর। গতকাল মঙ্গলবার জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ওমর দশম সংসদের সদস্য ছিলেন, ওই সংসদে শেষ দিকে তিনি কিছুদিন বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, আগামী ২৪ জুন এই আসনে উপনির্বাচন হবে।