গৌরনদীতে রাখাল সাধুর আশ্রমে ধর্মানুষ্ঠান আজ
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২০:১৬
উপজেলার উত্তর চাঁদশী গ্রামে রাখাল সাধুর আশ্রমের বাত্সরিক ধর্মীয় অনুষ্ঠান আজ মঙ্গলবার সম্পন্ন হবে। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে দিনভর ২৪তম হরিনাম সংকীর্ত্তনের আয়োজন করা হয়েছে। আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অমল নন্দী জানান, আজ সন্ধ্যায় আশ্রমে পূর্ণ বহ্ম শ্রী শ্রী হরি চাঁদ ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা সভা ও লীলামৃত পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। আগামীকাল বুধবার সকালে ভোর আরতী দিয়ে শুরু করে সন্ধ্যায় সন্ধ্যা আরতী ও ভোগরাগ শেষে মহাপ্রভুর প্রসাদ বিতরণ করা হবে।