হূদয়ের হঠাত্ মুম্বাই দৌড়!

ইদানীং তরুণ মিউজিশিয়ানরা অনেকেই মুম্বাইয়ে ছুট দিচ্ছেন। একাধিক মিউজিক লেবেল লবিস্ট বা ডিরেক্টরের আমন্ত্রণে। এর আগে অর্ণব বেশ কিছু কাজের জন্য গেলেন। এবারে গিয়েছেন হূদয় খান। সেখানে পলক মুচাল, অরিজিত্ সিংসহ বেশ কজন শিল্পীর সাথে গান গাইবেন হূদয়। নিজের ফেসবুকে এমন কথা লিখেই ছুট দিয়েছেন। তবে এখান থেকে বাংলাদেশের একজন ফিল্ম ডিরেক্টরের সহায়তায় এই মধ্যস্থতা হয়েছে বলে জানা যায়। এদিকে ইমেইলে হূদয় খান জানিয়েছেন, একাধিক কাজের জন্যই মুম্বাই যাচ্ছি। এখনও চূড়ান্ত নই যে, কোন গান ভারতীয় কোন চলচ্চিত্রের জন্য রিলিজ হবে। তবে এখানে বেশ কিছু কম্পোজিশনের কাজ করব। এদিকে এরই ভেতরে বেশ কিছু নতুন গান রিলিজ দিয়েছেন তিনি। নতুন কয়েকটি গান নিয়ে হূদয়ের এই ক্যাম্পেইনের নাম ‘ভালো লাগে না’।